ফেসবুকে ‘এক টুকরো বেহেস্ত’ এর খবর দিলেন সাকিব

২ মে, ২০২০ ২১:২৯  
'২৪ এপ্রিল রমজানের প্রথম শুক্রবার ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত। আলহামদুলিল্লাহ।' দ্বিতীয় মেয়ের জন্মের খবর জানিয়ে এমনই একটি পোস্ট দিয়েছে ক্রিকেট রাজ্যের অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়ে হওয়ার সংবাদটি শনিবারে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টটি দেন তিনি। গত ২৪ এপ্রিল শুক্রবার সাকিব- শিশিরের ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। সাকিব তার নাম রেখেছেন ইরাম হাসান। পরিবারের সঙ্গে তিনি এখন আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে। অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।